Skip to content

লবনদহ নদীর সীমানা নির্ধারণ এখন সময়ের দাবি

সাদিকুর রহমান
দেশের সবচেয়ে বিষাক্ত নদী গাজীপুরে ঐতিহ্যবাহী লবনদহ বিগত দু’যুগে দখলে-দূষণে প্রায় বিলুপ্তির পথে। আর সেই পথ সুগম করে দিচ্ছে ভ‚মি প্রশাসনের সীমানা নির্ধারণের প্রতি অবহেলা। নদীর মতো একটি অতিব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স¤পদের গা ঘেঁষে ভ‚মির শ্রেণী পরিবর্তন ও ভবন নির্মাণে নেই কোন প্রশাসনিক সতর্কতা।
পার্শ্ববর্তী ভ‚মির মালিক বেসরকারি সার্ভেয়ার দিয়ে তার নিজের জমির দখল বুঝে নিলেও, নদী বুঝে পায়না তার নিজের ঠিকানা। কেউ নদীর বুকের উপর ভবন গড়েন, কেউবা ভরাট করে করেন শ্রেণীর পরিবর্তন। দূষণ ঠেকাতে প্রশাসন তো ব্যর্থই, সীমানা নির্ধারণে কেন এত অলসতা! নদীর ভ‚মিই যদি না থাকে তাহলে বর্ষায় জলপ্রবাহ হবে কোথা দিয়ে! আর সব জলাভ‚মি ভরাট হয়ে গেলে ভ‚গর্ভে পানি প্রবেশ করবে কোন দিক দিয়ে!
বাংলাদেশ পানি আইন, ভ‚মি ব্যবস্থাপনা আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জাতীয় নদী রক্ষা কমিশন আইন, জাতীয় পানি নীতি সহ আরো কত নীতিমালা করা হয়েছে শুধু জলাধার ও নদী রক্ষা করার জন্য। দূষণ ঠেকাতে শিল্প স্থাপনে নীতিমালা রয়েছে, রয়েছে নদী রক্ষা জেলা ও উপজেলা কমিটি। কিন্তু এ যেন “সারারাত রামায়ণ পাঠ করে, সীতা কার বাপ”। দু’যুগে দৃশ্যত কোন কাজ হয়নি, অন্তত লবনদহ নদীতে হয়নি। কিছু কিছু স্থানে তো ইচ্ছাকৃতভাবে নদীর গতিপথ পরিবর্তনের যুগ পুর্তি হয়েছে।
দখলবাজদের পেটে যা বিলীন হয়েছে তা ব্যতিত নতুন করে যে সকল স্থানে নদীকে দমন পিড়ন চলছে সেখানেও নদীকে রক্ষায় নেই কোন শক্ত প্রশাসনিক উদ্যোগ। দুঃখ লাগে যখন একজন দখলদার বলে “আমার জায়গায় আমি বুঝে নিয়েছি, নদীকে তার জায়গা বুঝে নিতে বল।” নদী তো আর নিজের জায়গায় নিজে বুঝে নিতে পারেনা, তাইতো জনগণের পক্ষে এই দায়িত্ব অর্পিত আছে প্রশাসনিক বড় বড় হরতাকর্তার উপর। কেন যেন তাদের হৃদয় একটুকু দয়াও হয় না। এই যে দিন দিন যে যার যার মত নদীর পাশে ভবণ নির্মাণ করে, নি¤œ ভ‚মি ভরাট করে নদীর চেহারা পাল্টে দিচ্ছে, প্রশাসনের কি কিছুই করার নেই? উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা, রয়েছেন জেলা প্রধানও এই দলে, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানই বা বাদ যাবে কেন! সবাই ব্যর্থ! অন্তত নদীর সীমানা নির্ধারণ করা থাকলে, নদীটা অস্তিত্ব সংকটে পরতো না।
দূষণ বন্ধ করতে না পারেন, অন্তত নদীর সীমানা তো নির্ধারণ করতে পারেন! এ সামান্য নদীর সীমানা নির্ধারণে নতুন করতে কত কোটি টাকার প্রকল্প হাতে নিতে হবে, কে জানে? যাক টাকা যাক! নদীটার সীমান নির্ধারণ করে দিন আপনারা। তবুও নদীটা বাঁচুক!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫