Skip to content

সার্বিয়ায় স্কুলে শিক্ষার্থীর গুলি; নিহত ৯

বাংলাভূমি ডেস্ক: সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে ৯ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত আট শিক্ষার্থী, অন্যজন নিরাপত্তারক্ষী বলে জানা গেছে।
বুধবার সকালের দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের গুলিতে এক শিক্ষকসহ আরও কমপক্ষে ছয় শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানীর ভ্লাদিস্লাভ রিবনিকার প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোরের গুলিতে আট শিক্ষার্থী ও একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এ সময় শ্রেণিকক্ষে অবস্থানরত শিক্ষক ও আরও ছয় শিক্ষার্থী আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পরপরই হেলমেট ও বুলেটপ্রুফ পোশাক পরা পুলিশ কর্মকর্তারা স্কুলের চারপাশ ঘিরে রেখেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫