Skip to content

নেপালে বাস দুর্ঘটনায় ১০ ভারতীয় নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নেপালে শুক্রবার এক বাস দুর্ঘটনায় ১০ ভারতীয় তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৬ জন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার ওখালদুনগা জেলার সুকলাতার গ্রামের কাছে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ৩শ মিটার নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। বাকি সাত জন শনিবার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে সবমিলিয়ে ৬৬ জন যাত্রী ছিল।

বাসটি শুক্রবার নেপালের খোতাং জেলার হালেশি মহাদেব থেকে সিন্ধুলি যাওয়ার পথে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫