Skip to content

বিএনপির কেন্দ্রীয় নেতা হাসানউদ্দিন সরকারের স্ত্রীর ইন্তেকাল


স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী মিসেস সুলতানা রাজিয়া (৬৯) গত শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলে, তিন নাতনীসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শারীরিক দুর্বলতাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত বুধবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীনে অবস্থার আরো অবনতি ঘটলে শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শনিবার রাত ১২টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার বাদ জোহর তাঁর বাড়ির সামনে নিজ নামীয় সুলতানা রাজিয়া রোডস্থ টঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ) নামাজে জানাযা শেষে লাশ স্থানীয় বড় দেওড়া হযরত শাহ জালাল (রহ.) রোডস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সুলতানা রাজিয়ার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, সেক্রেটারি খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি সফিউদ্দিন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫