Skip to content

মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী শাবির খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের কাছে অভিযোগ করেছেন এক নারী চিকিৎসক।

ওই নারী চিকিৎসক তার অভিযোগপত্রে জানিয়েছেন, সপ্তাহখানেক আগে মন্ত্রীর পিএসের কাছ থেকে অনবরত ফোন আসতে থাকে। কিছু তথ্যাদি জানার জন্যই মূলত ফোন করা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর থেকে।

পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদের পরিদর্শনের বিষয়ে কথা বলতে দপ্তরে ডেকে পাঠানো হয় ওই নারী চিকিৎসককে।

জানুয়ারির ২৮ তারিখ মন্ত্রীর দপ্তরে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। অভিযোগকারী মহিলা সেদিন মন্ত্রীর দপ্তরে গেলে মন্ত্রী তাকে এক ছোট কেবিনে বসতে বলেন। কিন্তু মন্ত্রীর দপ্তর বৈঠকখানায় অনেকে ছিলেন বলে নিরাপদ বোধ করায় একা কেবিনে অপেক্ষা করতে অস্বীকৃতি জানান ওই নারী। কিন্তু মন্ত্রীর অনুরোধে তিনি একা কেবিনেই বসেন।

পুলিশের কাছে করা অভিযোগপত্রে তিনি আরো বলেন, খানিক পরে মন্ত্রী সেই কেবিনে দেখা করতে এসে অস্বাভাবিক ব্যবহার করতে লাগলেন। ব্যবহার ও শারীরিক ভাষায় তিনি পুরোপুরি ‘যৌনকাতর প্রাণী’র মত ব্যবহার করতে লাগলেন। ভদ্রমহিলাকে সৌহার্দ্যের বিনিময়ে অনেক সুবিধা দেওয়ার কথাও নাকি বলেছিলেন মন্ত্রী।

তবে সেদিনের ১০-১৫ মিনিটের বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি হয়রানি। তাকে এখনও ফোন করা হচ্ছে। এবং মন্ত্রী মহোদয় নাকি ওই নারী চিকিৎসককে সার্কিট হাউজে দেখাও করতে বলেছেন।

অভিযোগকারীর সাথে শালীনতার মাত্রা অতিক্রম করায় কংগ্রেসের এই আইনপ্রণেতা এখন অজামিনযোগ্য অভিযোগের অধীনে চলে এসেছেন বলে জানিয়েছে এনডিটিভি। সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, দ্রুতই মন্ত্রী গ্রেপ্তার হতে পারেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫