Skip to content

জাসদের কাঁধে ভর করে অন্যরা ক্ষমতায় যায় : তথ্যমন্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাসদ কারো কাঁধে ভর করে ক্ষমতায় যায় না। অন্যরা জাসদের কাঁধে ভর করে ক্ষমতায় যায়।

তিনি বলেন, জঙ্গিবাদীদের সঙ্গে যদি ঐক্যবন্ধ হন তবে খালেদা জিয়াকে নাশকতার অভিযোগে কারাগারে পাঠানো হবে। গণতন্ত্রের ক্লাবে যা ইচ্ছা তাই করা যায় না। গণতন্ত্রের ক্লাবে যদি থাকতে চান তবে জঙ্গিবাদ ও জামায়াত ছাড়তে হবে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় জাসদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য জঙ্গিবাদ সবচেয়ে বড় হুমকি। ৫ জানুয়ারি যদি এদেশে গণতন্ত্রের নির্বাচন না হতো, খালেদা জিয়ার নির্বাচন বানচালের ষড়যন্ত্র যদি সফল হতো, তবে এ দেশটা জামায়াতের সশস্ত্র গু-ারা দখল করে নিতো।

তিনি বলেন, নির্বাচন না হলে খালেদা জিয়াও ক্ষমতায় থাকতেন না। জামায়াতের জঙ্গিরা ক্ষমতা দখল করতো। সামনে এগোতে হলে তেঁতুল হুজুরকে ও জামায়াত-শিবিরকে গলাধাক্কা দিয়ে ফেলে দিতে হবে।

তিনি আরো বলেন, আমরাও অনেক আন্দোলন করেছি। আন্দোলন করে পাকিস্তানকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। ‘৭১-এর যুদ্ধের সময় কোনো মুক্তিযোদ্ধা রেললাইনের ফিসপ্লেট খুলে রাতের ট্রেনের ঘমন্ত যাত্রীদের মারেনি। কিন্তু জামায়াত সেই জঘন্য রাজনৈতিক দল যারা রাতের অন্ধকারে ঘুমন্ত ট্রেনের যাত্রীদের হত্যা করার চক্রান্ত করে। চলন্ত বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মেরে যাত্রীদের পুড়িয়ে মারে।

তথ্যমন্ত্রী বলেন, ‘৭১-এর যুদ্ধে যারা এদেশের মানুষকে হত্যা করেছে, মা-বোনের ইজ্জত নিয়েছে। সেই জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতাল ডাকবে আর আমরা সেই হরতাল মেনে নেবো এটা হতে পারে না। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫