Skip to content

রাজশাহী নগরীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

এম এম মামুন,রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত নেতার নাম হাসান আলী (৪৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েও আহত করেছে।
আহত হাসান আলী হলেন নগরের ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি নগরীর বুধপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাসমত আলী। গুরুত্বর আহত অবস্থায় রাতেইতাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বলেন ‘হাসান আলীর ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কব্জির রগ কেটে গেছে। এছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন ‘ঘটনার সময় হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
ওসি আরও বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫