Skip to content

নওগাঁয় ফসলের মাঠে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার একটি ফসলি মাঠ থেকে জাইদুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি মোড় এলাকার পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাইদুল ইসলাম পার্শ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান জানান, বুধবার দুপুরে মরদেহটি একটি ফসলি মাঠের পার্শ্বে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,মাঠ থেকে বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সে রাস্তা থেকে নিচে ফসলের মাঠে নামলে হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫