Skip to content

নওগাঁর বদলগাছীতে আ.লীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার ( ১০ মে) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোর উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার সেলিমের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন তিনি।

বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোর ২০২১ সালের মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নামে বদলগাছী থানায় গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণ আইনে মামলা ও নওগাঁ সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ছাড়াও একাধিক মামলা আছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাছাড়া তার বিরুদ্ধে পাহাড়পুর ইউনিয়ন পরিষদে নানা অনিয়মের অভিযোগ ছিল বলে জানা গেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত বছরের ৫ নভেম্বর গোবরচাপাহাট সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। থানায় একটি বিস্ফোরণ আইনে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫