Skip to content

নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ (১৮) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। রাতের বেলায় বজ্রপাতে বিলেইই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

শনিবার(১৭ মে) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচরের পেরির বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার পর হাওরে মাছ ধরতে গিয়েছিল। সকালে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এক পর্যায়ে পেরির হাওরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে।

নিহতরা হলেন উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচর চর এলাকার মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া আর অন্যজন হলেন একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিম মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যার পর মাছ ধরতে নৌকা নিয়ে বিলে যায় পাপ্পু মিয়া ও তানজিদ। কিন্তু মাছ ধরা শেষে ভোর পেরিয়ে সকালেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। পরে খুঁজতে বের হন। এক পর্যায়ে ওই হাওরেই দুই জেলের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, বজ্রপাতে মৃত্যুদের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা ত্রান ও দুর্যোগ শাখা থেকে বরাদ্দ থাকে। জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে কত দেয়া হবে পরে জানানো হবে। তবে দ্রুতই তাদের আর্থিক সহায়তা করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫