Skip to content

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের দাপট: কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়ায় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: মোসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে কর্মস্থলে না এসেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে। কোন খুঁটির জোরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলন করা নিয়ে অফিসপাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইল জেলার কালিহাতি থানার এলেঙ্গার মগরা বাজার গ্রামে মো: মোসলেম উদ্দিনের বাড়ী। তার পিতার নাম আবু তাহের। বর্তমান ঠিকানা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা। মোকামতলায় মাহবুবুর মেমোরিয়াল হাসপাতাল এন্ড সালেহা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভবনের ২য় তলায় একতা ক্লিনিক-এর স্বস্ত¡াধিকারী তিনি। অথচ ফুলপুকুরিয়ায় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন না করে সরকারি অর্থ তুলে নিচ্ছে। এতে ইউনিয়নের দরিদ্র মানুষজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযোগে জানা গেছে, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মো: মোসলেম উদ্দিন ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে যোগদান করেন। অল্প কিছু দিন পরেই সাপাহার ও রাজাহার উপ-স্বাস্থ্য কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বভারও পান। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে তিনি কর্মস্থলে ঠিকমতো আসেন না বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে টাকার বিনিময়ে তাদের মুখ বন্ধ করে রেখেন তিনি।

সপ্তাহে ৬ দিন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি তা সঠিকভাবে পালন করেন না। অজ্ঞাত খুঁটির জোরে মো: মোসলেম উদ্দিন অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। শোনা যাচ্ছে মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসাধু কর্মকর্তারা তাকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: মোসলেম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে দায়িত্ব অবহেলার কথা স্বিকার করে তিনি বলেন, আমার দুটি নিজস্ব ক্লিনিক রয়েছে, সেখানে আমাকে সময় দিতে হয়। যার কারণে কর্মস্থলে সপ্তাহে একবার হাজিরা দিলেই হয়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দ) মো: আব্দুল জলিল বলেন, এধরণের অভিযোগ শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ¬¬মো: তারিকুল ইসলামের সাথে যোগাযোগ করা তিনি বলেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: মোসলেম উদ্দিন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, এবিষয়টি আপনাদের নিকট থেকে অবগত হলাম। তবে তার বিরুদ্ধে যদি কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় এবং তা প্রমানিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫