Skip to content

দোহারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ: আটক— ২

দোহার—নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় ধর্ষণের অভিযোগে প্রধান আসামী রায়হান ও তার সহযোগী ফরিদকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। মামলার অপর আসামী রাকিব পলাতক রয়েছে।

জানা যায়, উপজেলার লটাখোলা বিলের পাড় এলাকার খলিলের ছেলে রায়হান একই এলাকার স্কুল পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী সাবিহাকে(ছদ্মনাম) স্কুলে যাওয়া—আসার সময়ে উত্যক্ত করতো। এক পর্যায়ে রায়হান বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের ভিডিও করে। ধর্ষণে এবং গোপনে ভিডিও ধারণ করতে রায়হানকে সহযোগিতা করে তার দুই সহযোগী ফরিদ ও রাকিব। ধর্ষণের ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাবিহার থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। তবে রায়হান ও তার সহযোগীরা ধর্ষণসহ ব্লাকমেইল অব্যাহত রাখে। সর্বশেষ ১ জুন পৌরসভা এলাকার একটি বাউন্ডারি করা বাড়িতে ব্লাকমেইল করে নিয়ে গিয়ে সাবিহাকে ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রায়হানকে প্রধান আসামী করে মোট তিনজনের নামে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার (১৪ জুন) ভোরে প্রধান আসামী রায়হান ও তার সহযোগী ফরিদকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ। মামলার অপর আসামী রাকিব পলাতক রয়েছে।

দোহার থানার এসআই মো. সাদিক বলেন, মামলার প্রধান আসামী রায়হান ও তার সহযোগী ফরিদকে গ্রেফতার করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী রাকিবকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫