বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সারাদেশে নির্বিচারে গ্রেফতার, গুম ও বিচারবর্হিভূত হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের বিএনপিকর্মী জাহাঙ্গীর হোসেন এক মাস পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কর্তৃক গুম হবার পর আজ তার লাশ পাওয়া গেছে।
এছাড়া, উপজেলা নির্বাচনের প্রাক্কালে গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মো. মশিউর রহমান সবুজ, টাঙ্গাইল সাদত কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর এবং আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা প্রদীপকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দ জানান মির্জা ফখরুল।
তিনি অবিলম্বে প্রদীপসহ সারা দেশের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডে
