Skip to content

হারিয়ে যাচ্ছেন এক সময়ের হিট এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক ॥ সময়টা একদম ভালো যাচ্ছে না বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতার।

‘দিল সে’, ‘দিল চাহতা হ্যায়’, ‘কোয়ি মিল গয়া’, ‘কাল হো না হো’, ‘ভির-জারা’, ‘সালাম নমস্তে’, ‘কাভি আলবিদা না কেহনা’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিলেও গত কয়েক বছর ধরেই ভালো কোনো ছবির কাজ প্রীতির হাতে আসেনি। শেষ পর্যন্ত নিজের প্রযোজিত ‘ইশক ইন প্যারিস’ ছবির মাধ্যমে ২০১৩ সালে বলিউডে ফিরতে চেয়েছিলেন প্রীতি।

‘ইশক ইন প্যারিস’ ছবির চিত্রনাট্য রচনার পাশাপাশি তাতে অভিনয়ও করেন প্রীতি। কিন্তু ছবিটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ১৫০ মিলিয়ন রুপি বাজেটের ছবিটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করে মাত্র ২০ মিলিয়ন রুপি। এর ফলে প্রচণ্ড আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় প্রীতিকে। বক্স অফিসে ছবিটির এমন ভরাডুবির পর বহু ধার-দেনা করতেও বাধ্য হন প্রীতি।

‘ইশক ইন প্যারিস’ ছবির কিছু অংশের সংলাপ লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল নির্মাতা, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা আব্বাস টায়ারওয়ালাকে। কিন্তু ছবি মুক্তির পরও প্রীতির কাছ থেকে পারিশ্রমিকের অর্থ না পাওয়ার অভিযোগে মামলা ঠুকে দেন আব্বাস। আব্বাস তাঁর মামলার অভিযোগে দাবি করেন, প্রীতি তাঁকে ১৮.৯ লাখ রুপির চেক দিয়েছিলেন। কিন্তু চেক বাউন্স করেছে।

অবশ্য প্রীতির আইনজীবী রতেœশ্বর ঝাঁ দাবি করেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংলাপ লেখা শেষ করতে পারেননি আব্বাস। তিনি যখন সংলাপটি হস্তান্তর করেন তখন দেখা যায় তা যথেষ্ট মানসম্মত নয়। আব্বাসের লেখা সংলাপ ছবিতে ব্যবহারও করা যায়নি। এ ছাড়া চেক বাউন্সের জন্য প্রীতি জিনতা দায়ী নন। কারণ, চেকটি তিনি নিজ হাতে দেননি। সেটি দেওয়া হয়েছিল তাঁর অফিস থেকে।

চেক বাউন্স মামলায় প্রীতিকে বারবার আদালতে হাজিরা দেওয়ার আদেশ দেওয়া হলেও তিনি তা মানেননি। পরপর চারবার তিনি আদালতের আদেশ অমান্য করেন। এ জন্য তাঁকে জরিমানাও করা হয়েছিল। এসব কারণে গত বছরের সেপ্টেম্বর মাসে প্রীতির বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্ধেরি আদালত। অবশ্য সম্প্রতি চেক বাউন্স মামলা থেকে প্রীতিকে অব্যাহতি দিয়েছেন বোম্বে উচ্চ আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫