Skip to content

বিরলে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিপংকর রায়, দিনাজপুর 

দিনাজপুরের বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ২৩ (জুলাই) বুধবার বিকাল আনুমানিক সোয়া ৩ টায় দিনাজপুর বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঘটেছে। দূর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহী সোহেল রানা (৩৫) বিরল উপজেলার ফুলবাড়ি কাঠিহারী এলাকার বাবুল হকের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান মোটর সাইকেল আরোহী নিহত সোহেল বোচাগঞ্জ অভিমূখে ও দিনাজপুর অভিমুখে দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যান মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারলে আরোহী রাস্তায় পড়ে যায়। অপর দিক থেকে ছূটে আসা কাভার্ড ভ্যান মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে চেষ্টা করলেও মোটর সাইকেল আরোহী সোহেল রানা (৩৫) ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ট্রাকটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকের সামনের অংশে বসা ট্রাকের হেলপার চাপা পড়ে গেলে স্থানীয়রা ছুটে এসে হেলপারকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ বিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ মো আব্দুস ছবুর ঘটনার সত্য নিশ্চিত করে বলেন। মরদেহটি উদ্ধার করে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫