Skip to content

ভেনেজুয়েলা থেকে ৩ মার্কিন কনসুলারকে বহিষ্কার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভেনেজুয়েলা থেকে তিন মার্কিন কনসুলার কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে। রোববার রাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টেলিভিশন ভাষণে এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট মাদুরো সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে তিন মার্কিন কনসুলার কর্মকর্তাকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কারের নির্দেশ দিলেন। তবে বহিষ্কৃতদের নাম জানানো হয়নি। ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, ওই তিন মার্কিন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভে ইন্ধন জুগিয়েছিলেন। প্রেসিডেন্ট মাদুরো বারবার মার্কিন সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করে থাকেন যে, ওয়াশিংটন তার সমাজতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যূত করতে বিরোধী দলকে মদদ দিয়ে যাচ্ছে।

এদিকে খুন ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত বিরোধী নেতা লোপেজ রোববার বলেছেন, তিনি গ্রেপ্তারে ভয় পান না এবং মঙ্গলবারের বিক্ষোভের পর তিনি পুলিশের কাছে ধরা দেবেন। মঙ্গলবার রাজধানী কারাকাসে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের আয়োজন করছে বিরোধী দল। ওই বিক্ষোভে লোপাজও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

প্রেসিডেনআট মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ তুলে নেয়ার জন্য তার সরকারকে চাপ দিচ্ছে। কিন্তু তার সরকার এ চাপের কাছে নতি স্বীকার করবে না।

এছাড়া বিরোধী নেতা লেওপলদো লোপেজকে গ্রেপ্তারের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্টে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে ফোন করে শাসিয়েছেন বলেও অভিযোগ করেছেন মাদুরো। বিরোধী নেতাকে আটক করা হলে আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলা সরকারের বিপক্ষে নেতিবাচক ইমেজ তৈরি হবে বলেও কারাকাসকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার প্রেসিডেন্ট মাদুরো ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তার সরকার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন ধরণের হুমকী সহ্য করবে না।

প্রসঙ্গত, ভেনেজুয়েলায় সম্প্রতি এক রাজনৈতিক সহিংসতায় তিনজন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করে সরকার বিরোধী ছাত্ররা। শনিবার শত শত বিক্ষোভকারী রাজধানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫