Skip to content

কাপাসিয়ায় রবীন্দ্র—নজরুল সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
আনন্দধারা ললিতকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় কাপাসিয়ার কলেজ রোডে দ্যা প্যালেস কনভেনশন সেন্টারে গত শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র—নজরুল সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার জনাব শাহেলা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এস এম ফাতেমা। মূখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক (অব.) সাইফুল ইসলাম।

সোহেল শিশিরের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দধারার অধ্যক্ষ এবং পরিচালক চন্দন রক্ষিত। অনুষ্ঠানে আনন্দধারা ললিতকলা একাডেমির ৪৫ জন শিক্ষার্থী ও শিক্ষক বিশ্বকবি ও জাতীয় কবির রচিত গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

২০০৩ সালে প্রতিষ্ঠিত আনন্দধারা ললিত কলা একাডেমি অদ্যবধি সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সাতজন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা পরিচালিত একাডেমিতে সংগীত নৃত্য তবলা চিত্রাংকন ও আবৃত্তি শাখায় শতাধিক শিক্ষার্থী শিক্ষা লাভ করছে। জাতীয় দিবস গুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিযোগিতামূলক সকল অনুষ্ঠানে এ একাডেমি ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে সফলতা অর্জন করে আসছে।
একাডেমির প্রতিষ্ঠাতা ও বর্তমান অধ্যক্ষ জনাব চন্দন রক্ষিত জানান, তিনি যতদিন কর্মক্ষমতা থাকেন ততদিন একাডেমির কার্যক্রম পরিচালনা করে যাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫