Skip to content

চুনারুঘাটে বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেছেন- বৃক্ষ যে’ শুধু ফুল দেয়, ফল দেয়, আর কাঠ দেয়, তা নয়?। বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তিনি বলেন- বৃক্ষরোপণ করে-করে কেউ ঠকে না, বৃক্ষরোপণ করে সম্পদশালী হওয়া যায়। সামাজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবান হয়েছেন। সরকার বৃক্ষরোপণে অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষদেরকে উৎসাহিত করছে।

শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলা পরিষদ চত্বরে চুনারুঘাট উপজেলা প্রশাসন এবং সিলেট বন বিভাগ এর আয়োজনে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫- এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: মাসুদুর রহমান, রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা এস এম এরশাদ, রশিদপুর বিট ফরেস্টার মোঃ রিজভী বিশ্বাস, বিট সহযোগী ছনবাড়ী বিট ফরেস্টার আব্দুল্লাহ আল-আমীন, ফরেস্টার বিট সহযোগী কালেঙ্গা বিট মোঃ রায়হান ইসলাম স্মরণ প্রমুখ।

মেলায় প্রথম স্থান অধিকার করে রুজিনা নার্সারি, দ্বিতীয় স্থান অধিকার করে আদর্শ নার্সারি, তৃতীয় স্থান অধিকার করে শারমিন নার্সারি, চতুর্থ স্থান অধিকার করে আল্লাহু নার্সারি ও বিশেষ পুরস্কার হিসেবে গ্রহণ করে সিলেট বন বিভাগ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া নার্সারি মালিকদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫