Skip to content

শরণখোলায় মাদক চাঁদাবাজ ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় মাদক, জুয়া ও চাঁদাবাজ ও দখলবাজদের হাত থেকে এ সমাজকে রক্ষা করতে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন আয়োজনে সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাঁচ রাস্তার সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু, হুমায়ুন কবির, ফরিদ উদ্দিন মানিক মোঃ রুহুল আমিন হাওলাদার, যুবদল নেতা সোহাগ ও শরণখানা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন।
বক্তারা অবিলম্বে শরণখোলার বিভিন্ন আনাচে—কানাচে যারা ইয়াবা গাজা ও জুয়ার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এব্যাপারে থানা পুলিশের অফিসার ইন চার্জ মোঃ শহীদুল্লাহ বলেন মাদকের মাদক কারবারি ও মাদক সেবিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫