Skip to content

শ্যামনগর-ভেটখালী সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিদের্শনা

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সড়ক বিভাগ জানিয়েছে, শ্যামনগর—ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে থাকা সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে আগামী ১৫ ও ১৬ অক্টোবর। বুধবার (৮ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাতক্ষীরা সড়ক বিভাগ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা (আলিপুর)—সখিপুর—কালিগঞ্জ—শ্যামনগর—ভেটখালী (আর—৭৬৭) আঞ্চলিক মহাসড়কের ৪৩তম কিলোমিটার এলাকায় শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় থেকে ৫৭তম কিলোমিটার পর্যন্ত ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে সওজের নিজস্ব জমিতে অবৈধভাবে নির্মিত সব স্থাপনা উচ্ছেদ করা হবে।
এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এস্টেট ও আইন কর্মকর্তা, সওজ, ঢাকা জোনের সহযোগিতায় সাতক্ষীরা সড়ক বিভাগ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে অবৈধ স্থাপনা দখলকারীদের নিজ উদ্যোগে ও নিজ খরচে স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় অভিযান পরিচালনার সময় স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে এবং এর দায়ভার দখলদারদের ওপরই বর্তাবে।
এ বিষয়ে সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন,জনস্বার্থে সড়কের নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫