তাড়াশ সিরাজগঞ্জ প্রতিবেদক:
৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাড়াশ-নওগাঁ সড়কের খুটিগাছা ও উলিপুরের মাঝামাঝি একটি সরু ব্রিজের ওপর গরু বোঝাই নছিমন গাড়ি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন কহিত গ্রামের মোঃ হাইকোত আলী (৫৫), পিতা-বাহাদুর আলী এবং তাড়াশ দক্ষিণ পাড়ার মোঃ জনি (১০), পিতা-মোঃ রফিক। আহত ব্যক্তির নাম মোঃ মুকুল হোসেন (৪০), পিতা-মৃত হালেম, গ্রাম-কহিত। তাকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা গরু বোঝাই নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
তাড়াশ থানার (ওসি) মোঃ জিয়াউর রহমান ২জন ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়েছে জানান। তিনি আরো জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে (তুবা বয়স ৮মাস) চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীদের দাবি বেশ কিছুদিন আগেও এই রাস্তায় মোটরসাইকেল এবং টাকের মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকে থাকার পরে তার একটি হাত কেটে শরীর থেকে বাদ দেয়া হয়। এরকম ঘটনা যেন না ঘটে সেই জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান এলাকাবাসী ।
