মোঃ মাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন আসনের মনোনয়ন পেলেন যে সব নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ—১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাঁচ বারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ—২ আসনে বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সহ—সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, এবং চাঁপাইনবাবগঞ্জ—৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ—এর প্রতি এই অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
তাদের রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে দলের স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
বিএনপি সূত্র জানায়, তিন নেতার দীর্ঘদিনের অবদান ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ দলীয়ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জসহ সমগ্র দেশের জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আপডেট :November 3, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
