জাকারিয়া হোসাইন,
বাগেরহাট জেলা প্রতিনিধি:
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর ১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম—উল—হক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ১টি একনলা বন্দুক, ৩রাউন্ড তাজা কার্তুজ ও ৭রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সদস্য কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের একর্মকর্তা।
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুত সহ ডাকাত বাহিনীর সদস্য আটক
আপডেট :November 6, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
