Skip to content

মেহজাবিনের সাথে জুটি বাঁধলেন নাসির

বিনোদন ডেস্ক॥ শোবিজের বিভিন্ন জনের সঙ্গে পারফরমেন্স করা জনপ্রিয় পর্দাকন্যা মেহজাবিনের সব সময়ের কাজ। এই প্রথম তিনি জুটি বাঁধলেন ক্রিকেট তারকা মো: নাসির হোসেনের সঙ্গে ।

আর এই জুটিকে নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র বানালেন এই সময়ের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা আদনান আল রাজীব। এটি ‘গ্ল্যাক্সোজ’-এর বিজ্ঞাপনচিত্র ।

একটু ভিন্ন ঘরানার গল্পভিত্তিক এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে নাসির হোসেন বলেন , এই বিজ্ঞাপনে আমার উপস্থিতিটা গল্পের প্রয়োজনানুযায়ীই। আদনান আল রাজীব ভাই অনেক যত্ম করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। আশা করি দর্শকের ভাল লাগবে।

মেহজাবিন বলেন, এবারই প্রথম কোন ক্রিকেটারের সঙ্গে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছি। অনেক কষ্ট হয়েছে আমাদের কাজটি করতে। কিন্তু তারপরও তৃপ্তি এখানেই যে খুব ভাল একটি কাজ হয়েছে। দর্শকের ভাল লাগবে-এটা নিশ্চিত বলতে পারি।

বিজ্ঞাপনচিত্র নির্মাতা আদনান আল রাজীব জানান খুব শীঘ্রই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।

উল্লেখ্য , মেহজাবিন মাঝে দশদিন স্বেচ্ছা ছুটিতে থাকার পর আবার কাজে ফিরেছেন এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমেই। আর সর্বশেষ গত ১৪ই ফেব্রুয়ারি এনটিভিতে প্রচার হয়েছে তার অভিনীত টেলিছবি ‘ভালোবাসা ১০১’।

মেহজাবিন বলেন, টেলিছবিটি প্রচারের পর ভাল রেসপন্স পেয়েছি। এদিকে আদনান আল রাজীবের সর্বশেষ দর্শকপ্রিয় বিজ্ঞাপন ছিল ‘ক্লোজআপ কাছে আসার গল্প’। এতে মডেল হিসেবে কাজ করেছিলেন ভিট তারকা আশা ও মনোজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫