Skip to content

দলের জন্য ভোট চাইলেন সাকিব

স্পোর্টস ডেস্ক ॥ আপাতত দলের জন্য কিছুই করার নেই তার। অশোভন আচরণের দায়ে মাঠের বাইরে থাকতে হচ্ছে তিন ম্যাচ। কিন্তু দলের জন্য কিছু করার নেশা পিছু ছাড়ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাই মাঠের বাইরে বসে দলের জন্য চাইলেন ভোট।

ইএসপিএন ক্রিকইনফো নামে একটি ওয়েবসাইটে এশিয়া কাপের ফেবারিট দল নির্বাচনে ভোটাভুটি চলছে। সেখানে এ পর্যন্ত ২০২৯ টি ভোটের মধ্যে বাংলাদেশকে ফেভারিট বলেছে শতকরা ৫.৩৯ ভাগ ভোটার। তাই নিজের ভক্তদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সাকিব।

আজ মঙ্গলবার সকালে এক ফেইসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, মনে হচ্ছে বাংলাদেশি ভক্তরা ভোট দিতে আগ্রহী নয়। বাক্যটির শেষে একটি বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫