মোঃ সিরাজুল ইসলাম সিদ্দিকী
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লালমাই উপজেলার আজবপুর গ্রামের মোঃ সাহাব উদ্দিন, পিতা: মৌঃ আব্দুল হালিম, মাতা: মোসাঃ সানোয়ারা বেগম; তিনি দৈনিক বাংলাভূমি’র বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন, তিনি বাংলাভূমি’র পরিচয়ে গাজীপুর শহরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাজের সূত্রে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সাহাব উদ্দিন গত বছরের নভেম্বর মাসে ১৫ তারিখের পর মৌখিক ছুটি নিয়ে বাড়িতে যান; তারপর তিনি ফিরে আসেননি। তারপর থেকে বিভিন্ন পাওনাদারগণ অফিসে আনাগোনা শুরু করেন।
মোঃ সাহাব উদ্দিন ১ জুলাই ২০২৪ খ্রি. দৈনিক বাংলাভূমি পত্রিকায় যোগদান করেন এবং ১৫ নভেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত কাজ করেছেন। তবে চাকুরি চলাকালে তিনি পত্রিকা সম্পর্কিত বিভিন্ন কাজে সাহায্য করার নামে পত্রিকার প্রতিনিধি ও কিছু মানুষের কাছ থেকে টাকা নেন এবং তাদের সাথে প্রতারণা করেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগিরা জানান, মোঃ সাহাব উদ্দিন সাংবাদিকতার নাম দিয়ে স্থানীয় ব্যবসায়ী, কর্মী, এবং বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা সংগ্রহ করেন। তিনি বিভিন্ন জনের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন, কিন্তু সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন না ঘটিয়ে টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন ভুক্তভোগিগণ অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে এ প্রতিবেদক মোঃ সিরাজুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘মোঃ সাহাব উদ্দিন আমার নিকট হতে নিজ হাতে আমার পারসোনাল বিকাশ মোবাইল ফোন নাম্বার ০১৭৫৩৮৮৯৬০৫ হতে বিগত ১০/১১/২০২৫ ইং তারিখ সকাল ১০.০৩ মিনিটের সময় তার নিজ মোবাইল নম্বার ০১৮২১১১৭০১১ এর মাধ্যমে নগদ ক্যাস ১০,১৫০ (দশ হাজার একশত পঞ্চাশ) টাকা ক্যাস আউট করে নিয়েছে ২০ দিনের মধ্যে ফেরত দেওয়ার শর্তে। কিন্তু মোঃ সাহাব উদ্দিন এখন পর্যন্ত কোন টাকা আমাকে দেয়নি, এমনকি সে আজকে দিবে কালকে দিবে বলে আমাকে ঘুরাচ্ছে।
এ বিষয়ে দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মোঃ সাহাব উদ্দিন আমার পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছে, কিন্তু সে গত ১৫ নভেম্বর ২৫ খ্রিস্টাব্দের পর ছুটির কথা বলে বাড়ি যায়। সেলফোন করলে সে অসুস্থতাসহ নানা অজুহাত দেখায়। পত্রিকা অফিসসহ নানা জন তার কাছে মোটা টাকা পাবে। তবে সে প্রতারণার মাধ্যমে গাঢাকা দিয়েছে বলে মনে হচ্ছে। তবে অভিযোগকারীরা আইনের আশ্রয় নিবে জানিয়েছেন।
দৈনিক বাংলাভূমি’র সাবেক বার্তা সম্পাদক সাহাব উদ্দিনের প্রতারণার অভিযোগ
আপডেট :January 28, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
