Skip to content

সুন্দর ঠোঁটের আকর্ষণ

লাইফস্টাইল ডেস্ক ॥ সৌন্দর্যের অনেকগুলো দিক আছে যার কোনটি অপূর্ণ থাকলে আপনার রূপের বিকাশ ব্যহত হয়। এমন একটি দিক হলো আপনার ঠোঁট। সবার কাছেই সুন্দর ঠোঁটের আকর্ষণ অনেক বেশি। প্রত্যেকেই নিজের ঠোঁটকে আরও আকর্ষণীয় এবং পোষাকের সাথে মানানসই করতে ব্যবহার করেন নানা প্রসাধনী। কিন্তু বর্তমান প্রতিকূল পরিবেশ এবং বিভিন্ন প্রসাধনীর রাসায়নিক প্রভাবে এই শুভ্র গোলাপী ঠোঁট তার সৌন্দর্য হারিয়ে কালচে হয়ে যায়। অনেকেই নানা ধরণের বানিজ্যিক পণ্য ব্যবহার করেও কোন সুফল পান না। বরং এগুলোর প্রতিক্রিয়া আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আসুন সেইসব বাদ দিয়ে প্রকৃতিক উপায়ে এবং কিছু নিয়ম মেনে চলে ঠোঁটকে করে তুলি আরও সুন্দর এবং আকর্ষণীয়।

প্রথমেই লিপস্টিক এর ব্যবহার একটু কমাতে হবে। ব্যবহার করলেও হালকা রং এরটাই ভালো, কারণ গাঢ় রঙে লিপস্টিক এ ঠোঁট বেশি কালো হয়ে যায়।

ঠোঁটে লিপস্টিক এর বদলে লিপ আইস (খরঢ়রপব) ব্যবহার করতে পারেন।

ঠোঁটকে সতেজ রাখতে সবসময় গ্লিসারিন ব্যবহার করুন।

সাবান থেকে ঠোঁটকে দূরে রাখুন। ফেসওয়াস কিংবা ক্ষার বিহিন সাবান লাগানো যেতে পারে।

মুখের ভেতর পরিস্কার রাখুন, প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করুন।

প্রতিদিন দুধ এর সাথে একটু লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান, দেখবেন আস্তে আস্তে ঠোঁটের কালোভাব দূর হয়ে যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫