Skip to content

‘একদিনের জন্য রিক্সা চালাতে চাই’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ‘আপনাদের সমস্যা বুঝতে একদিনের জন্য রিক্সা চালানোর চিন্তা করছি।’শনিবার বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে রিক্সাচালকদের সমস্যার কথা শুনতে গিয়ে এমনই বললেন ভারতের তরুণ নেতা রাহুল গান্ধী। এসময় তিনি উত্তর প্রদেশ রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন।

শনিবার উত্তর প্রদেশের বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে সফরে যান রাহুল গান্ধী। কংগ্রেস সহ সভাপতিকে সামনে পেয়ে মন খুলে অভাব অভিযোগের কথা বলেন রিক্সাচালকরা। দীর্ঘ দেড় ঘণ্টা কথা ধরে তাদের সঙ্গে কথা বলেন রাহুল। মনোযোগ দিয়ে শুনেন তাদের সব সমস্যার কথাও। কংগ্রেসে ফের ক্ষমতায় আসলে এসব দরিদ্র মানুষের জন্য কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় তিনি দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে কোনো পদক্ষেপ না নেয়ায় উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেন। তাদের জীবনযাত্রার মানোন্নয়নের যথাসাধ্য চেষ্টার করার আশ্বাস দিয়ে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী বলেন, সমাজের প্রান্তিক মানুষের জন্য কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের দরিদ্র মানুষ তার সুফল পেলেও উত্তরপ্রদেশ তা পায় না। এজন্য তিনি রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী দলের নেতা এবং মুখ্যমন্ত্রী অখিলেস যাদবকে একহাত নেন এবং রাজ্য সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরেন।

এছাড়া একদিনের রোজগার লোকসান করে রাহুল গান্ধীর ডাকে সাড়া দেওয়ায় তিনি রিক্সাচালকদের ধন্যবাদ জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫