Skip to content

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

তাওহীদ হোসেন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
কাপাসিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪ ঘটিকায় কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষ্যে নবাগত কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা মাদক, চুরি, কিশোর গ্যাং, মোটর সাইকেলের বিকট শব্দ, কাপাসিয়া সদরের বর্জ ব্যবস্থাপনা, যানজট ও বাজারের ফুটপাতে অবৈধ দোকান স্থাপনের বিষয়গুলি উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় আলোচনায় করেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রতিষ্ঠা কালীন সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রতিষ্ঠা কালীন সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়া শাখার সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী কামাল, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া প্রেসক্লাবের যুগ্ন—সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, কাপাসিয়া রির্পোটার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটির আহবায়ক নূরুল আমিন সিকদার, কাপাসিয়া রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দিন জিন্নাহ্, যুগ্ন—সাধারণ সম্পাদক আকরাম হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম, সাংবাদিক মোঃ সজিব, কাপাসিয়া রির্পোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাভূমি কাপাসিয়া প্রতিনিধি তাওহীদ হোসেন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫