Skip to content

ডুয়েটের উপ—উপাচার্য হলেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর—এর তৃতীয় উপ—উপাচার্য হিসেবে গতকাল মঙ্গলবার (২৮শে জুলাই, ২০২৬) যোগদান করেছেন ডুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকড. প্রকৌশলী রুমা।

যোগদানের পর আজ সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপ—উপাচার্যকেআন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ‘ডুয়েটের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, নবনিযুক্ত উপ—উপাচার্য তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অবদান রাখবেন। ডুয়েটের সক্ষমতা বৃদ্ধিতে এবং ডুয়েটকেশিক্ষার্থীবান্ধব, গবেষণাকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

যোগদান শেষে মাননীয় উপ—উপাচার্য ডুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে ডুয়েটের অগ্রযাত্রা আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো। মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমেশিক্ষা ও গবেষণায় সমৃদ্ধ ডুয়েট বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।’ এক্ষেত্রে তিনি ডুয়েটকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের সহযোগিতা কামনা করেন।

গত ২৭শে জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত উপ—উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

উপ—উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বর্তমানে ডুয়েটেরইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতঃপূর্বে তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক (ইঞ্জি.) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকেস্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পালস পাওয়ার এন্ড প্লাজমাবিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. রুমার গবেষণার ক্ষেত্রসমূহ হলো হাই—ভোল্টেজ ডিসচার্জ প্লাজমা, রিনিউয়েবল এনার্জি, পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড পাওয়ার সিস্টেমস। তাঁর ৩৯ টিরও অধিক জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রোসিডিংস প্রকাশিত হয়েছে এবং তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন।

অধ্যাপক ড. প্রকৌশলী রুমানরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম হারুন অর রশিদ এবং মাতা রেহানা পারভীন।তাঁর স্বামী ড. প্রকৌশলী আহসান হাবীব সিটি ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জননী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫