Skip to content

কাপাসিয়ায় বড় ভাইয়ের দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় ছোট ভাই কারাগারে

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিসাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র মোঃ আতিকুল ইসলাম (৪৮) এর দোকানে আপন ছোট ভাই হাদিউল (৪২) সন্ত্রাসীদের নিয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ আতিকুলের অভিযোগের প্রেক্ষিতে মামলা অজু করে ছোট ভাই হাদিউলকে গ্রেফতার করে আদালতে পাঠায় আদালত জামিন না দিয়ে তাকে জেলহাতে পাঠিয়েছে। বর্তমানে সে গাজীপুর কারাগারে রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী হাদিউল আতিকুলের আপন ছোটভাই হলেও দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়াদি নিয়া আতিকুলের পরিবারের সদস্যদের সাথে ঘোর শত্রুতা পোষণ করিয়া আসিতেছে। আতিকুল বহু বছর যাবৎ বর্জাপুর বাজার হইতে উত্তর দিকে মৃধা বাড়ি মসজিদ সংলগ্ন উত্তর পার্শ্বে তার পৈত্রিক ও খরিদা সম্পত্তিতে ৪রুম বিশিষ্ট টিনসেড বিল্ডিং ঘর নির্মাণ করিয়া উক্ত ৪টি রুমেই মুদি মনিহারী ও খুচরা সার বিক্রির ব্যবসা দিয়া সুনামের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। বিবাদী প্রায় সময় তার উপরোক্ত দোকানে যাইয়া বিভিন্ন কারনে অকারনে টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকৃতি জানাইলে গত ১১ আগস্ট সকালে হাদিউল সহ অজ্ঞাতনামা আরো তিন চার জন গিয়ে ধারালো দা, চাপাতি, লোহার রড, লাঠি সহ দেশীয় অন্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া দোকানের উত্তর পার্শ্বের কীটনাশক সারের দোকানের সার্টার ভেঙ্গে মুদি দোকানে ভাঙচুর ও ও লুটপাট চালায় এলাকাবাসী এগিয়ে আসলে তারা মালামাল নিয়ে পালিয়ে যায় এ ব্যাপারে আতিকুল থানায় অভিযোগ করলে পুলিশ মামলাটি আমলে নেয় এবং মামলার রুজু করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫