Skip to content

প্রেমের ফাঁদে ৩৬ প্রেমিক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ হলিউডের অভিনেত্রী, মডেল ও ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহান। হলিউডি প্রবলেম সেলিব্রেটি হিসেবেও খ্যাত এই মডেল তারকা লিন্ডসে লোহান। বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন তিনি নাকি সম্পূর্ণ সিঙ্গেল এবং এতেই তিনি সুখী।

প্রেম-ভালোবাসা নিয়ে ভালোই পরিক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তিনি। ব্রিটিশ গায়িকা ও ডিজে সামান্থা রনসন থেকে শুরু করে ভারতীয় বংশোদ্ভূত ধনাঢ্য মার্কিন ব্যবসায়ী বিক্রম চাতওয়ালসহ আরও অনেকের সঙ্গেই লিন্ডসের প্রেমের খবর শোনা গিয়েছে। এমনকি নতুন প্রেমিক হিসেবে শোনা গিয়েছিলো ব্রিটিশ মডেল আরনো উইলিয়ামসের নামও।

এই লিন্ডসে লোহান জীবনের ২৭ বছর পার করেছেন। বিস্ময়কর শোনালেও ২৭ বছরে তিনি নাকি প্রেম করেছেন ৩৬ জনের সঙ্গে। সম্প্রতি তার হাতে লেখা এক তালিকা উদ্ধার করা হয়েছে যেখানে ঠাঁই পেয়েছে তার সাবেক প্রেমিকদের নাম। লিন্ডসের প্রেমিকের তালিকায় হলিউডের একাধিক নায়কের নাম থাকলেও সব প্রকাশ পায়নি।

গত বছরের ৩০ জানুয়ারি বেভারলি হিলস হোটেলে কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে গল্পগুজবের এক ফাঁকে সাবেক প্রেমিকদের নামের তালিকা লেখা শুরু করেন লিন্ডসে। একে একে ৩৬ জনের নাম লিখে ফেলেন তিনি। তাদের মধ্যে এমন অনেকের নাম ছিল যাদের স্ত্রী ও প্রেমিকা থাকা সত্ত্বেও লিন্ডসের প্রেমের ফাঁদে পা দিয়েছিলেন।

লিন্ডসে সাবেক প্রেমিক হিসেবে যাদের নাম লিখেছিলেন তাদের মধ্যে রয়েছেন, জাস্টিন টিম্বারলেক, কলিন ফারেল, জেমস ফ্রাঙ্কো, প্রয়াত হিথ লেজার, জ্যাকুইন ফোনিক্স, লুকাস হাস, পল চার্লস, ইভান পিটারস, নিকো টরটোরেলা, উইলমার ভালদেরামা, জেমি ডরনান, জ্যাক এফ্রন, জেমি বার্ক, রায়ান রটম্যান, ম্যাক্স জর্জ, গাই বেরিম্যান, অ্যাডাম লিভাইন, গ্যারেট হেডলান্ড প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫