স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলার মানচিত্রখচিত পতাকা উত্তোলন দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের সভায় ওই পতাকা উত্তোলন করা হয়। ঐতিহাসিক দিবসটি উপলক্ষে আজ বিকাল সাড়ে তিনটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করেছে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় ছাত্রলীগের সাবেক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন। এ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় নূরে আলম সিদ্দিকী বলেন, এদিন ছিল লাহোর প্রস্তাব দিবস তথা পাকিস্তান দিবস। বঙ্গবন্ধুর নির্দেশে আমরা এ দিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন কর্মসূচি পালন করি। সেদিন গভর্নর হাউজ আর দু-একটি অবাঙালি এলাকা ছাড়া কোথাও পাকিস্তানের পতাকা ওড়েনি। ওই দিনই পাকিস্তানের শেষ চিহ্নটি মূলত অবলুপ্ত হয়ে যায়। আমরা পল্টনে পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের মাধ্যমে ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর হাতে পতাকাটি তুলে দিই।
স্বাধীন বাংলার পতাকা দিবস আজ
আপডেট :March 23, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
