Skip to content

যে কারণে জাস্টিনের কাছেই বারবার ফিরে যান সেলেনা

বিনোদন ডেস্ক ॥ ॥ পপস্টার জাস্টিন বিবার ও মার্কিন অভিনেত্রী সেলেনা গোমেজের সম্পর্কের সমীকরণটা বেশ জটিল। বেশ কিছুদিন আগেই তাদের সম্পর্ক ভেঙে যায় বলে জানান তারা। কিন্তু সম্প্রতি আবার তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। এক প্রতিবেদনে এর কারণ অনুসন্ধান করেছে পিপল ম্যাগাজিন।

এ বছরের ৭ মার্চ সেলেনাকে সাবেক বয়ফ্রেন্ড জাস্টিন বিবারের সঙ্গে আবার দেখা যায়। অবশ্য এর আগে জাস্টিন বিবারের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সেলেনা সে বিষয়ে সম্পূর্ণ নিরবতা পালন করেন। এছাড়া তিনি মানসিক অবস্থা ঠিক করার জন্য জানুয়ারিতে গোপনে দুই সপ্তাহ সংশোধনাগারেও কাটান।

সূত্র জানিয়েছে, তারপর তিনি নিজের শক্তি ফিরে পেয়েছিলেন। কিন্তু কয়েক সপ্তাহ ভালো থাকার পরে তিনি আবার জাস্টিনের সঙ্গে মেশা শুরু করেন।

কিন্তু কী কারণে সেলেনা আবার জাস্টিনের কাছে ফেরত গেলেন? এ বিষয়ে সূত্র জানিয়েছে, ‘সে খুবই আকর্ষণীয়।’

ঘনিষ্ঠ সূত্রটি আরো জানিয়েছে, ‘জাস্টিন খুবই স্মার্ট এবং সবসময় মজা করে।’

এছাড়া জাস্টিন জানে কীভাবে সেলেনার মস্তিষ্কে প্রবেশ করতে হয়। তারা যদি কথা নাও বলে, তারপরেও জাস্টিন তার মনযোগ আকর্ষণের জন্য কিছু না কিছু করে। যেমন সেলেনার ছবি পোস্ট করা, যার ক্যাপশন থাকে ‘সবচেয়ে অভিজাত রাজকন্যা’।

এটা শুধু একদিনের ঘটনা নয়। যখন তারা বিচ্ছেদের ঘোষণা দেন, তার পরেও বিবারকে দেখা যায় এয়ারপোর্ট থেকে সেলেনাকে উঠিয়ে নিতে। এ ছাড়াও জন্মদিনসহ নানা ঘটনায় তাদের যোগাযোগ করতে দেখা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫