Skip to content

শ্রীলঙ্কাকে ৩ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক ॥ শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের দেয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা মহিলা দল।

বাংলাদেশের পক্ষে রোমানা আহমদ ৪১, অধিনায়ক সালমা ২২, আয়শা রহমান ৬, শারমিন আক্তার ১৮, লতা মন্ডল (০), সানজিদা ইসলাম (৩), শামিমা সুলতানা (১), ফাহিমা খাতুন (১৪), শৈলী আক্তার (৩), পান্না ঘোষ (০) ও জাহানারা আলম (৪) রান করেন।

অতিরিক্ত থেকে আসে ৩টি রান।

বাংলাদেশ দলের পক্ষে ১৮ রানে ৩ উইকেট নেন পান্না ঘোষ।

বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান করে। জবাবে ৯ উইকেটে ১১২ রান করে শ্রীলঙ্কা।

মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এ জয় পেল বাংলাদেশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫