Skip to content

৫ জানুয়ারি নির্বাচনে ভোটারদের লাইনে ছিল কুকুর: খালেদা জিয়া

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে ভোটারদের কোনো লাইন ছিল না, লাইনে ছিল শুধু কুকর। বর্তমান সরকারকে অবৈধ সরকার আখ্যা দিয়ে এ কথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মুন্সীগঞ্জের লঞ্চঘাটে জেলা বিএনপির জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই সংসদ চলে জনগণের টাকায়। সেই সংসদে আজ কী চলছে? গালাগালি আর মুখবাজি। বাংলাদেশে আজ কী চলছে? টেন্ডারবাজি, জমিদখল, সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব চলছে ফ্রিস্টাইলে। আওয়ামী লীগের মন্ত্রীরা কারো ধার ধারে না। কারণ তারা নির্বাচিত নয়।’
তিনি বলেন, ‘সরকারি জিনিস কোনো আইন নীতি না মেনে বিক্রি করা হচ্ছে। দুর্নীতিবাজ অবৈধ সরকার এখন ক্ষমতায়। এরা ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মানুষ গুম হচ্ছে। সিলেটের ইলিয়াম আলীকে কীভাবে গুম করা হয়েছে তা আপনারা জানেন। তিনি এলাকায় জনপ্রিয় ছিলেন। তিনি উচ্চ গলায় কথা বলতেন। এ কারণেই তাকে গুম করা হলো। পরে যারা এই গুমের প্রতিবাদ করেছে তাদেরও গুম করে ফেলেছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫