বিনোদন ডেস্ক ॥ সারাক্ষণ হিন্দি সিরিয়ালেই ডুবে থাকছেন ভাবনা। সিরিয়ালে পরকীয়া প্রেমের কাহিনীতে আসক্ত হয়ে তিনি নিজের স্বামীকেও সন্দেহের চোখে দেখা শুরু করেন। এ নিয়ে ভাবনা এবং তার স্বামীর মধ্যে জটিলতা বেড়েই চলেছে।
ভাবনার এই হিন্দি সিরিয়ালপ্রীতি বাস্তবের নয়। ‘ফরগিভ মি’ নাটকে এমন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। মোরশেদ রাকিনের পরিচালনায় নাটকটিতে ভাবনার বিপরীতে অভিনয় করছেন মারজুক রাসেল। আরও আছেন তৌসিফ মাহবুব, ঈশিকা, তানিয়া প্রমুখ। নাটকটির শুটিং চলবে আজ উত্তরার বিভিন্ন লোকেশনে।
ভাবনা বলেন, ‘গল্পটি খুবই চমৎকার। হিন্দি সিরিয়ালে আসক্ত আমি এক পর্যায়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। বিরক্ত হয়ে আমার স্বামী আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
কোন বিষয়ে মাত্রাতিরিক্ত আসক্তি যে কত খারাপ হতে পারে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।’ পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি আগামী ঈদে কোন একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
পরকীয়া প্রেমে আসক্ত ভাবনা
আপডেট :June 3, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
