বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসই পাচার হয়। সেই তালিকায় এবার ঢুকে পড়েছে কনডম।
সম্প্রতি পেট্রাপোল সীমান্তে রুটিন চেক করতে গিয়ে শুল্ক দপ্তরের কর্মীরা দেখতে পান লরি ভর্তি কনডম যাচ্ছে বাংলাদেশে। কিন্তু কাগজপত্রে তার কোনও উল্লেখ নেই। বাজেয়াপ্ত করা হয় লরিটিকে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় তিনজনকে।
তাদের জেরা করেই জানা গেছে, ইতিমধ্যেই ১৪টি লরিতে করে কনডম পাচার হয়েছে বাংলাদেশে।
কনডমগুলি বিনামূল্যে মানুষের মধ্যে বিলি করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল। কিন্তু সেগুলিই বেআইনিভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছিল।
কিন্তু বাংলাদেশে কনডম পাচারের রহস্য কি সেটাই ভেবে পাচ্ছেন না তদন্তকারীরা। গ্রেফতারকৃতরাও জানাতে পারেনি কেন সেগুলি বাংলাদেশে পাঠানো হচ্ছিল।
জানা গেছে, এইডস প্রতিরোধে যে সরকারি কর্মসূচি রয়েছে তারই অংশ হিসেবে দিল্লির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ’পরিবার সেবা’র নামে কন্ডোমগুলি সরবরাহের জন্য পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। সেগুলিই লরিতে করে পাচার হয়েছে এবং হচ্ছিলো ।
শুল্ক দপ্তর সুত্রে জানা গেছে, যে লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে প্রায় দেড় কোটি রুপির দুটি ব্র্যান্ডের কন্ডোম ছিল। এগুলি বিক্রির জন্য নয় বলে ছাপ দেওয়া রয়েছে।
তবে শুল্ক দপ্তরের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) শৈলেন্দ্র সিং জানিয়েছেন, দিল্লির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্তারা বাজেয়াপ্ত করা কনডমের কার্টনগুলি তাদের নয় বলে জানিয়েছে।
বাংলাদেশে পাচার হচ্ছে ভারতীয় কনডম!
আপডেট :June 3, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
