বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এই বাজেট একটি বিশাল আকারের বাজেট। এই বিশাল বাজেটে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করতে হবে’ বললেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেট নিয়ে আনুষ্ঠানিক পতিক্রিয়া জানাতে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ভালো হয়েছে। তবে বাজেটে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তা হবে আরো ভালো।’
তিনি বলেন, ‘সুশাসন না হলে এই বড় আকারের বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারকে সুশাসন ধরে রেখে বাজেট বাস্তবায়নে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা চাই সরকারকে সহযোগিতার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করতে। আমাদের দেশে সরকারকে সহযোগিতা করলেই বলা হয় বিরোধীদলের ভূমিকা না রাখা।’
তিনি আরও বলেন, ‘আমাদের পুরোনো সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু সমালোচকরা এটা মেনে নিতে পারেন না। কারণ তারা আগে কখনও এ ধরনের আদর্শ বিবরোধীদল দেখেনি।’
‘বাজেটে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে’
আপডেট :June 11, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
