Skip to content

বিশ্বকাপ হারের জেরে আর্জেন্টিনায় সহিংসতা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে সহিংসতার ঘটনা ঘটেছে।
রোববার রাতে খেলা শেষ হওয়ার পর একদল যুবক রাজধানীতে মিছিল বের করে বলে জানিয়েছে এনডিটিভি।
মিছিলের এক পর্যায়ে তারা দোকানপাট ভাংচুর শুরু করে ও চলন্ত গাড়ি লক্ষ করে পাথর ছুঁড়তে শুরু করে।
এ সময় তাদের নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এরআগে পুলিশ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল।
পুলিশ অ্যাকশনে নামার পর ছোট শিশুদের নিয়ে অভিভাবকদের দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্ট করতে দেখা যায়।
সহিংসতার এ ঘটনায় ৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে বুয়েন্স এইরেসের কেন্দ্রস্থলে উন্মুক্তস্থানে বড় পর্দায় খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। অনেকে স্বপরিবারে ছোট বাচ্চাসহ ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনার খেলা দেখতে আসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫