Skip to content

অনন্ত যৌবনের মহৌষধ আবিষ্কার

লাইফস্টাইল ডেস্ক ॥ মরণশীল মানুষ পাবে অমরত্ব! চিরযৌবন! এমনটি ভাবতে সবারই ভাল লাগে৷ সবাই চাই তার রূপ-রসকে ধরে রাখতে আজীবন৷

অমরত্ব লাভের চেষ্টা তো আর আজ-কালকের ব্যাপার নয়। পুরান যুগ থেকেই সেই চেষ্টা চালাচ্ছে মানুষ। অমরত্ব আর চিরযুবা হওয়ার জন্য সাত সমুদ্র তেরো নদী সাঁতরে অমৃত সন্ধানের পুরাণ কাহিনীর কথা আমরা জানি৷ কিন্তু মানি না। কারণ কাউকে তো আর তেমনটি হতে দেখা গেল না।

সত্য সত্যই যদি এমনটি হয়? একটি ট্যাবলেট খেলেই যদি মানুষ হয়ে যায় চিরযুবা, অনন্ত যৌবনা? বেশ মজার হয় না? তখন তো আর না মেনে উপায় নেই। মানুষকে সেই বিশ্বাস দিতে গবেষণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তারা জানিয়েছেন, মানুষকে চিরযৌবন দিতে তারা শিগগিরই নিয়ে আসছেন এক মহৌষধ। এ ওষুধ মানুষের অকালবার্ধক্যকেই ঠেকাবে। সেই সঙ্গে আয়ুও বাড়িয়ে দেবে ১০ বছরের বেশি।

বিজ্ঞানীরা আরও বলছেন, এই গবেষণার জন্য তারা হাচিসন গ্লিফোর্ড প্রোজেরিয়া সিনড্রোমে (এইচজিপিএস) আক্রান্ত শিশুদের ত্বকের কোষ নিয়েছিলেন। এটি একটি বিরল রোগ। এতে আক্রান্ত শিশুরা দ্রুত বুড়িয়ে যায়। মোটামুটি ১২ বছর বয়সে সাধারণত তাদের মৃত্যু হয়। বিজ্ঞানীরা ‘র‌্যাপামাইসিন’ নামের এক ধরনের ওষুধ ব্যবহার করে ওই শিশুদের কোষকে সারিয়ে তুলেছেন। বিজ্ঞানীরা এ ওষুধকে বলছেন ‘চিরযৌবনের ওষুধ’।

মানুষের অঙ্গ প্রতিস্থাপনের সময় এই র‌্যাপামাইসিন ব্যবহার করা হয় শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করার জন্য। ইস্টার আইল্যান্ডের মাটিতে পাওয়া এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এটি তৈরি করা হয়েছে।- ওয়েবসাইট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫