স্পোর্টস ডেস্ক ॥ হাঁটুর চোটের জন্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন উমর গুল ৷ অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই সিদ্ধান্ত নেবে পাকিস্তানি পেসার ৷
এখনও পর্যন্ত দেশের হয়ে ৪৭টি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সি ডানহাতি পাক পেসার ৷ হাঁটুর চোট না-সারলে অস্ট্রেলিয়া সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি ৷ গুল বলেন, ‘আমার টেস্ট ক্রিকেটের ভবিষ্যত কি জানি না ৷ কারণ, এখনও পর্যন্ত হাঁটু সমস্যায় ভুগছি ৷ আশা করি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অক্টোবরে টেস্ট ক্রিকেটে ফিরতে পারব ৷ কিন্তু, এমনটা না-হলে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াব৷’
গত বছর মে মাসে অস্ট্রেলিয়ায় হাঁটুতে অস্ত্রোপচার হয় গুলের ৷ ফলে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি ৷ পাক পেসারের হাঁটু এখনও পুরোপুরি সুস্থ নয় বলে মনে করেন চিকিৎসকরা ৷ গুলকে এখনও রি-হ্যাবে থাকতে বলে মনে করেন তাঁরা ৷ গুলের হাঁটুতে এখনও কিছু সমস্যা রয়েছে, বোলিং করতে গিয়ে যা সমস্যা হবে বলে জানান চিকিৎসকরা ৷ ২০০৩-এ টেস্ট অভিষেক হওয়া গুল ৪৭টি ম্যাচে ১৬৩টি উইকেট নিয়েছেন ৷
আরএম
