Skip to content

সারাদেশে ২০ দলের কালো পতাকা মিছিল আজ

স্টাফ রিপোর্টার ॥

৫ জানুয়ারির নির্বাচনের পর প্রথমবারের মতো রাজপথে নামছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গাজায় মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী কালো পতাকা হাতে মৌন মিছিল করবে ২০ দলীয় জোট। দেশের সব মহানগর ও জেলা সদরে এ কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল ৩টায় কালো পতাকা মিছিল শুরু হবে। এতে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।
রাজধানীতে লাঠিসোটা বহনে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তসাপেক্ষে বিএনপিকে কালো পতাকা মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান যুগান্তরকে বলেন, বিএনপি ঢাকায় কালো পতাকা মিছিল করার অনুমতি চেয়ে যে আবেদন করেছিল তা মঞ্জুর করা হয়েছে। তবে বিএনপি নেতারা জানিয়েছেন, অনুমতি দেয়া হলেও মিছিলে লাঠিসোটা বহন নিষিদ্ধ ও সন্ধ্যা সাড়ে ৬টার আগে মিছিল শেষ করাসহ পুলিশের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেয়া হয়েছে।
এদিকে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতারের ভয়ে মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা গতকাল কার্যালয়ে যাননি। এ অবস্থায় আজকের কর্মসূচিতে লোকসমাগম নিয়ে সংশয় দেখা দিয়েছে।
শুক্রবার সকালে নয়াপল্টনে এক প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গাজায় দুই সহস্রাধিক ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ২০ দল এ কর্মসূচি পালনে ঢাকাসহ সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫