Skip to content

মাইকেলের মিউজিক ভিডিওর নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক ॥

আপনি কি মাইকেল জ্যাকসনের ভক্ত? টুইটারে অ্যাকাউন্ট আছে? থাকলে ভালো আর না থাকলে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলুন।

সম্প্রতি পপ সংগীতের জনক মাইকেল জ্যাকসনের একটি নতুন মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে টুইটারে। এই প্রথম টুইটারে কোনও মিউজিক ভিডিও মুক্তি পেল।

‘আ প্লেস উইথ নো নেম’ মিউজিক ভিডিওটি গত ১৪ আগস্ট টুইটারে মুক্তি পাওয়ার পরেই ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার হতে থাকে বিশ্বজুড়ে। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার এত বছর পরেও তিনি বিশ্বের সংগীতপ্রেমী মানুষের মন জুড়ে আছেন।

জ্যাকসনের এই ভিডিওটি ১৯৭২ সালের ‘আ হর্স উইথ নো নেম’ এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। টুইটারে মুক্তি পেয়ে ভিডিওটি প্রায় সব মিউজিক ভিডিও’র রেকর্ড ভেঙে দিয়েছে জনপ্রিয়তার নিরিখে।

মাইক্রোব্লগিং সাইটটির মুখপাত্র শ্যাভন চার্লস বলেন, ‘এই প্রথম টুইটারে এত দ্রুত রি টুইটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্ব জুড়ে মাইকেল জ্যাকসনের প্রায় ১.৫ বিলিয়ন ফলোয়ার আছে টুইটারে এবং ভিডিওটি মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে ১৫,৬৩৯টি রি-টুইট হয়েছে।’

মাইকেল জ্যাকসনের এই নতুন ভিডিওটি টুইটারে ছাড়াও গত ১৬ আগস্ট নিউইয়র্ক শহরের টাইম স্কোয়ারেও মুক্তি পেয়েছে।

তাহলে আর ভাবনা কিসের চটপট টুইটারে অ্যাকাউন্ট খুলে দেখে নিন বিশ্বের শ্রেষ্ঠ পপ গায়কের ভিডিও। নিচে লিঙ্কটি দেয়া হলো। একবার দেখে নিতে পারেন ভিডিওটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫