Skip to content

১০০ টি মৃতদেহের সঙ্গে যৌন মিলন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে এক মর্গের রক্ষক নিজে মুখে স্বীকার করেছেন তিনি প্রায় ১০০টি মৃত দেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। কেনেথ ডগলাস, হ্যামিল্টনের বাসিন্দা জানিয়েছেন, মর্গে আসা প্রায় ১০০টি মহিলার মৃত দেহের সঙ্গে তিনি যৌন সংসর্গ করেছেন। নিউ ইয়র্ক ডেইলি পত্রিকায় সম্প্রতি এই খবরটি প্রকাশিত হয়েছে।

কেনেথের দাবি ১৯৭৬ সাল থেকে ১৯৯২ সালের মধ্যে যখন তিনি মর্গে নাইট শিফটে কাজ করতেন, তখন তিনি নেশার ঘোরে ১০০জন মৃতদেহের সঙ্গে যৌন সংসর্গ করেছেন। ডগলাস আদালতের সামনে দাবি করেছেন, মৃতদেহগুলির ওপর তিনি উঠে দাঁড়াতেন, তারপর দুজন পুরুষ-মহিলার মধ্যে যেমন ভাবে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়, ঠিক তেমন ভাবেই তিনি যৌন-মিলন করতেন। কেনেথের দাবি, মূলত সেই সময় তিনি মদ ও ড্রাগের ঘোরে থাকতেন। তবে তিনি এও বলেছেন নেশাগ্রস্থ না থাকলে তিনি কখনওই এই কাজ করতে পারতেন না।
তবে কেনেথ ডগলাসের স্ত্রী, তাঁর বিরুদ্ধে একই অভিযোগ বহুদিন আগে করেছিলেন, কিন্তু প্রমাণের অভাবে তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি তখন। কেনেথের শিকারের তালিকায় সেই সময় ছিলেন ২৩ বছর বয়সি চার্লিন অ্যালিংয়ের দেহ। তিনি সেদিনই মেয়েটির সঙ্গে যৌন-মিলন করেন, যেদিন তাঁকে হত্যা করা হয়েছিল। সেই সময় চার্লিন ছয় মাসের অন্তঃস্বত্ত্বাও ছিলেন। তবে ডগলাস তখনই ধরা পড়ে যায়, যখন ১৯ বছরের ক্যারেন রেঞ্জ-এর শরীরে ডগলাসের সিমেনের ডিএনএ পাওয়া যায়। আর ক্যারেনের হত্যাকারী ডেভিড স্টিফেন যখন আদালতে দাবি করেন, যে তিনি ক্যারেনকে শুধুই হত্যা করেছেন, ধর্ষণ করেননি। কিন্তু ময়নাতদন্তে খুন ও ধর্ষণ দুটোরই প্রমাণ পাওয়া গিয়েছিল। এই অপরাধের জন্য কেনেথের তিন বছর জেল হয়। পরে ২০১২ সালে তিনি ফের একই ধরণের অপরাধে দোষী সাব্যস্ত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫