বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, দুপুর ১টার দিকে উপজেলার পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিনযাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় নিহতদের পরিচয় জানা যায়নি‑ একথা উল্লেখ করে ওসি জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
আড়াইহাজারে লেগুনায় বাসের ধাক্কা, নিহত ৩
আপডেট :August 23, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
