বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: অনেকেই তাদের জীবনসঙ্গীকে পরিপূর্ণ মানুষ হিসেবে নয় বরং ‘যৌনসঙ্গী’ হিসেবেই দেখে। তবে শুধু ‘যৌনসঙ্গী’ হিসেবে দেখার এ দৃষ্টিভঙ্গি বাস্তবে হিতে বিপরীত কাজ করে বলে উঠে এসেছে এক গবেষণায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গবেষণার ফলাফলে জানা গেছে, জীবনসঙ্গীকে শুধুই যৌনতার দৃষ্টিতে দেখলে তা পরবর্তীতে যৌনতার ক্ষেত্রে চাপ সৃষ্টি করে এবং জীবনযাত্রা প্রভাবিত হয়।
যেসব পুরুষ সঙ্গীর মন ও আচরণের দিকে মনোযোগ দেওয়ার বদলে তাদের দেহের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং দেহের প্রতি মনোযোগ নিবদ্ধ করে পরবর্তীতে তাদের নানা সমস্যায় পড়তে হয়। বিশেষ করে পরবর্তীতে তাদের সঙ্গীর দেহের আকার ও আকৃতি নিয়ে তাদের অনুশোচনা দেখা যায় বলে গবেষণায় উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রিজওয়াটার স্টেট ইউনিভার্সিটির সাইকোলজির গবেষক লরা আর. র্যামসে বলেন, ‘নারী সঙ্গীর দেহ নিয়ে অধিক মাথা ঘামানোর ফলে যৌনতার ক্ষেত্রে চাপ ও তাতে গণ্ডগোলের সম্ভাবনা বেশি দেখা যায়’।
এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তারা ১১৯ জন পুরুষ ও ১৬২ জন নারীর ওপর সমীক্ষা করেন। এতে দেখা গেছে, যৌনতার দৃষ্টিভঙ্গিতে নারীরও বড় ভূমিকা রয়েছে। এ ছাড়া সঙ্গী তার দেহকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে তা দ্বারাও প্রভাবিত হয় নারী। এর ফলে পুরুষ যদি সঙ্গীর দেহ নিয়ে অসন্তুষ্টিতে ভোগে তবে তা নারীকেও প্রভাবিত করে। ফলে যৌনতা প্রভাবিত হয়।
বহুদিন আগে থেকে চলে আসা ধারণায় বিশ্বাস করা হয় পুরুষ যৌনতার আশা করে এবং নারীর কাজ হলো সে চাহিদা মেটানো।
নারীর দেহ বা যৌনতাকেন্দ্রিকভাবে নারীকে না দেখলে এ সমস্যা দূর করা সম্ভব বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিশেষ করে দেহকেন্দ্রিক মাপকাঠি বাদ দিয়ে পূর্ণ মানুষ হিসেবে নারীকে দেখলে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়। এতে যৌন সহিংসতার প্রবণতাও কমে আসতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে এসএজিই জার্নালের ‘সাইকোলজি অফ ওম্যান কোয়ার্টারলি’-এ।
যৌনতার দৃষ্টিতে নয়, পূর্ণ মানুষ হিসেবে দেখুন
আপডেট :August 26, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
