Skip to content

জবিতে সাংবাদিকদের পাল্টাপাল্টি মামলা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হামলার শিকার সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেনসহ আহত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়েছে। এদিকে, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছে আহত সাংবাদিকরা।

এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক(এসআই) জনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, আহত সাংবাদিকদের নামে প্রতিপক্ষের আরেক সাংবাদিক জসিম রেজা বাদী হয়ে মামলা করেছেন।

হামলার শিকার কাজী মোবারক হোসেন জানান,ভুয়া সাংবাদিক চিন্থিত করে তাদের সদস্যপদ চ্যালেঞ্জ করা হয়। এ ঘটনার জের ধরে জসীম রেজার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন স্টিলের পাইপ-লাঠিসোঠা দিয়ে ৬ সাংবাদিকের ওপর হত্যার উদ্দেশে হামলা চালায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫