বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, ‘শামীম ওসমানের বিরুদ্ধে আমরা লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। তদন্ত করার সময়ও নির্বাচনী তদন্ত কমিটির কাছে কেউ কোনো অভিযোগ করেননি। তাই কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি।’
বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নারায়গঞ্জ-৫ আসনের এমপি নাসিম ওসমানের মৃত্যুর পর ওই আসনে নির্বাচন করেন তার ভাই সেলিম ওসমান। ২৬ জুনের এ নির্বাচনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগ আসে শামীম ওসমানের বিরুদ্ধে। এই বিষয়টি গণমাধ্যমে আলোচনা হলে নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বিষয়টি তদন্ত করার ঘোষণা দেন। সে মোতাবেক একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ পায়নি ইসি
আপডেট :August 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
