Skip to content

তুরিন আফরোজকে ট্রাইব্যুনালে তলব

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে আইনি যুক্তি উপস্থাপনকালে অশালীন মন্তব্য করায় প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে তলব করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আসামিপক্ষের এক আবেদনে পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ দেন।
মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারের বিরুদ্ধে আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনকালে রংপুর টাউন হলের একটি ঘটনা বর্ণনা করার সময় তুরিন আফরোজ এ টি এম আজহারুল ইসলামকে পশু ও নরপশু বলেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ বিষয়ে আজহারের আইনজীবি শিশির মনির ট্রাইব্যুনালে বিষয়টি উপস্থাপন করে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশিকিউটর তুরিন আফরোজ যা বলেছেন তা উদ্দেশ্য প্রণোদিত ও আদালত অবমাননার শামিল।
এরপর ট্রাইব্যুনাল বলেন, কবিতা, গল্প, নাটকে অনেক ভাষা ব্যবহার করা যায়। কিন্তু আদালতে তা বলা যায় না। একজন আসামি নির্দোষ বা দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এ রকম কথা বলা যায় কি? বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থিত প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে আদালত জিজ্ঞাসা করেন।
জবাবে জিয়াদ আল মালুম বলেন, তুরিন আফরোজের শব্দ চয়ন অসতর্কতামূলক, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত নয়। এটা আদালতের ভাষা নয়। তাই আমরা দুঃখ প্রকাশ করছি।
পরে ট্রাইব্যুনাল বিষয়টি জানতে ব্যারিস্টার তুরিন আফরোজকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫